Sunday, December 1, 2013

নওগাঁয় রেলে নাশকতা, ট্রেন চলাচল বিঘ্নিত

শান্তাহার জিআরপি থানার ওসি শরীফুল ইসলাম জানান, সোমবার ভোরে রানীনগর রেল স্টেশনের কাছে আদমদিঘী উপজেলার ডাঙ্গাপাড়া এলাকায় রেললাইনের ফিসপ্লেট খুলে রেখে যায় দুর্বত্তরা। 
একজন রেলকর্মী বিষয়টি দেখতে পেয়ে কর্তৃপক্ষকে খবর দিলে ভোর ৫টার দিকে ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হয়। ফলে উত্তারাঞ্চলের ১২টি জেলার সঙ্গে ঢাকা, রাজশাহী ও খুলনার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
এ সময় ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস সান্তাহারে, একতা এক্সপ্রেস আত্রাইয়ে, পার্বতীপুরগামী সামীন্ত এক্সপ্রেস মাধনগরে, লালমনিরহাট ও রংপুরগামী লালমনি এক্সপ্রেস ও রংপুর এক্সপ্রেস বিভিন্ন স্টেশনে আটকা পড়ে।
মেরামত শেষে সকাল সাড়ে ৮টার দিকে লাইন আবার ট্রেন চলাচলের জন্য খুলে দেয়া হয় বলে জানান ওসি।
জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে নাশকতায় উস্কানির মামলা হওয়ায় শনিবার সকাল থেকে ৭২ ঘণ্টার এই অবরোধ করছে বিএনপি নেতৃত্বাধীন বিরোধী দল।
এর আগে  নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে গত ২৬ নভেম্বর থেকে ৭১ ঘণ্টার অবরোধ করে বিরোধী দল, যাতে রেলপথজুড়ে ব্যাপক নাশকতা চালানো হয়।
ওই তিনদিনে বিভিন্ন স্থানে রেললাইন উপড়ে ফেলা এবং ট্রেনে আগুন দেয়ার ঘটনায় রেলওয়ের অন্তত ৬ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে রেলমন্ত্রী মুজিবুল হক জানিয়েছেন

0 comments:

Post a Comment