নগরীর রাজপাড়া থানার ওসি এবিএম রেজাউল করিম জানান, সকাল সোয়া ৮টার দিকে অবরোধকারীরা লাঠি মিছিল বের করে কোর্ট স্টেশন এলাকায় গাড়ি ভংচুরের চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ও টিয়ারশেল ছুড়লে শুরু হয় সংঘর্ষ।
প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধকারীরা পরপর সাতটি হাতবোমা ছুড়লে পুলিশ কিছুটা পিছু হটে যায়। এ সময় অবরোধকারীরা পুলিশ বহনকারী একটি হিউম্যান হলারে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধকারীরা পরপর সাতটি হাতবোমা ছুড়লে পুলিশ কিছুটা পিছু হটে যায়। এ সময় অবরোধকারীরা পুলিশ বহনকারী একটি হিউম্যান হলারে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
পরে ফায়ার ব্রিগেড কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
সংঘর্ষ চলাকালে এক পুলিশ সদস্যসহ অন্তত ১৫ জন আহত হন।
আহত পুলিশ সদস্যকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপতালে ভর্তি করা হয়েছে বলে ওসি রেজাউল করিম জানান।
0 comments:
Post a Comment