Sunday, December 1, 2013

মন্তব্যে কঠোর হচ্ছে ইউটিউ

ইন্টারনেট জায়ান্ট গুগলের মালিকানাধীন ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউবের কমেন্ট সিস্টেমে বাজে মন্তব্য করার বিষয়টি খতিয়ে দেখছে প্রতিষ্ঠানটি। গুগল+ সোশাল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করার ফলে এ পদক্ষেপ সম্ভব হচ্ছে বলে জানিয়েছে কোম্পানিটি।

সংবাদ সংস্থা বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, প্রতিষ্ঠানটি ইতোমধ্যেই বাজে লিংক আর অনাকাঙ্ক্ষিত ছবির কারণ খোঁজার কাজ শুরু করে দিয়েছে। এ কাজ শেষ হলেই ওয়েব অ্যাড্রেসগুলোকে ইউটিউব পোস্টের সঙ্গে সংযুক্ত করা সম্ভব।
তবে ইউটিউবের মন্তব্যের জন্য গুগল+ অ্যাকাউন্ট ব্যবহারের ব্যাপক সমালোচনা হচ্ছে। ইউটিউবের কমেন্ট সিস্টেম আগের অবস্থায় আনার এক অনলাইন পিটিশনে ২ লাখ ১৬ হাজারেরও বেশি স্বাক্ষর জমা পড়েছে।
ইউটিউবকে গুগল প্লাসের সঙ্গে সংযুক্তির কারণ হিসেবে গুগল জানিয়েছে, এতে করে মন্তব্য প্রকাশকারীকে সোশাল নেটওয়ার্কের সঙ্গে জড়িত থাকায় সহজেই চিহ্নিত করা যাবে।
কিন্তু কয়েকজন ব্যবহারকারী গুগলের এমন ব্যবস্থা নতুন অসুবিধা তৈরি করেছে বলে অভিযোগ করেছে।

0 comments:

Post a Comment