Monday, December 2, 2013

দুই নেত্রীর কাছে যাচ্ছেন গার্মেন্ট মালিকরা

সোমবার বিকালে বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ কার্যালয়ে এক বৈঠক বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানান।
বিজিএমইএর সাবেক সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাম্প্রতিক রাজনৈতিক  অস্থিতিশীলতার কারণে প্রতিদিন আমাদের শ’ শ’ কোটি টাকার ক্ষতি হচ্ছে। আমরা নিরাপত্তা পাচ্ছি না। এই পরিস্থিতি থেকে উত্তরণে আমরা দুই নেত্রীর সঙ্গে                                                         দেখা করার সিদ্ধান্ত নিয়েছি।”   
পোশাক খাত সংশ্লিষ্ট এই তিন সংগঠনের প্রতিনিধিরা প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে যাবেন। পরে তারা যাবেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার কাছে।  
সালাম মুর্শেদী বলেন, “তারা যদি আমাদের সঙ্গে দেখা নাও করেন, তারপরও আমরা আমাদের দাবি সম্বলিত স্মরকলিপি তাদের প্রতিনিধিদের কাছে তুলে দেব।”

0 comments:

Post a Comment